০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

জীবন পারফেক্ট নয়! কেন বললেন জয়া?

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৫০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
  • 63

ছুটির মেজাজে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া। নিজেকে সাজিয়ে তুলছেন রিতু কুমারের পোশাকে। শনিবারে ভক্তদের চমকে দিচ্ছেন টিকটকে। আবার কখনো ছাইরঙা নরম ডোরাকাটা বাহারি টপে শরীর মুড়ে লিখছেন ‘রূপোলীকাব্য’। নেটিজেনদের চর্চার বিষয় এখন জয়ার সাজ।

এর মাঝেই ইনস্টাগ্রামে পোস্ট করে বলেন, জীবন সব সময় পারফেক্ট হতে পারে না। কিন্তু নখ হতে পারে। ছবিতে দেখা যাচ্ছে তিনি স্যালোঁতে। ক্রিম রঙের পোশাকে তার লম্বা সুন্দর ম্যানিকিওর করা নখের ছবি দিয়েই পাগল করে দিয়েছেন।

কেউ কমেন্টে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসেছেন জয়াকে। কেউ জয়ার সঙ্গে সময় কাটাতে চাইছেন।

সম্প্রতি বাংলাদেশে একটি রান্নার বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন জয়া আহসান। এছাড়া ফ্যাশন নিয়ে কথা প্রসঙ্গে তিনি বলেন, সৌন্দর্য মানুষের ভেতরের। আর ফ্যাশন তার বাইরের প্রকাশমাত্র।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

জীবন পারফেক্ট নয়! কেন বললেন জয়া?

প্রকাশিত : ১১:৫০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০