০৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

কিংবদন্তি অভিনেতা কার্ক ডগলাস মারা গেছেন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০১:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
  • 110

হলিউডের কিংবদন্তি অভিনেতা কার্ক ডগলাস মারা গেছেন। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বুধবার ১০৩ বছর বয়সে তিনি মারা যান বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কার্ক ডগলাসের মৃতু্র সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে ছেলে মাইকেল বলেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজ আমাদের ছেড়ে ১০৩ বছর বয়সে বাবা কার্ক ডগলাস চলে গেছেন।

নিউইয়র্কে জন্ম নেয়া ২০ শতকের সব থেকে জনপ্রিয় অভিনেতাদের অন্যতম কার্ক ডগলাস। কিন্ডারগার্টেনে পড়াকালীন ‘দ্য রেড রবিন অব স্প্রিং’ আবৃত্তি করে সাড়া ফেলে দিয়েছিলেন।

১৯৪৬ সালে প্রথমবার অভিনয় করলেন ‘দ্য স্ট্রেঞ্জ লাভ অব মার্থা আইভার্স’ ছবিতে। পরে নব্বইটিরও বেশি টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের নায়ক হয়েছিলেন তিনি। ক্ল্যাসিক চলচ্চিত্র ‘সাইক্লোপস’-এর মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছেন সিনেমাপ্রেমীদের প্রিয় অভিনেতা।

ষাটের দশকের জনপ্রিয় এই অভিনেতা একাধারে মঞ্চ ও সিনেমায় অভিনয় করে গেছেন। তবে তার প্রিয় জায়গা ছিলো মঞ্চ।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

কিংবদন্তি অভিনেতা কার্ক ডগলাস মারা গেছেন

প্রকাশিত : ০১:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০