১১:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

স্টেজ মাতাবেন তিন তারকা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৭:৩৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
  • 81

ঢাকা মহানগরীর সম্মানিত নগরবাসীকে অহর্নিশ সেবা দেওয়ার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ‘বেটার এন্ড সেফার ঢাকা’ গড়তে গৌরবময় সেবায় ৪৪ বছর পার করে ৪৫ বছরে পদার্পন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপির ৪৫তম প্রতিষ্ঠা দিবস ৮ ফেব্রুয়ারি ২০২০ রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে নাগরিক সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছেন দেশের খ্যাতনামা অভিনেতা, অভিনেত্রী , সংগীত ও নৃত্যশিল্পীরা এবং বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের শিল্পীবৃন্দ।

বিশেষ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে ফেরদৌস-মাহিয়া মাহি ও ইভান শাহরিয়ার সোহাগ-মিষ্টি জান্নাত জুটির অংশগ্রহণে নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নগরবাউল খ্যাত জেমস, চিরকুট ব্যান্ড, ক্লোজ আন ওয়ান খ্যাত সালমা ও পিয়াঙ্কা বিশ্বাস। সেই সাথে থাকবে বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর শিল্পীদের মনোরম নৃত্য ও সংগীত পরিবেশনা।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি রাজারবাগ পুলিশ লাইন্স মাঠ থেকে সন্ধ্যা ৭টার সংবাদের পর সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

স্টেজ মাতাবেন তিন তারকা

প্রকাশিত : ০৭:৩৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০