১১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

নেহা-আদিত্যর বিয়ে ভালোবাসা দিবসে!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১০:২১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
  • 66

উপমহাদেশের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের সঙ্গে সংগীতশিল্পী নেহা কক্করের বিয়ের কথা শোনা যাচ্ছে বহুদিন ধরেই। বিয়ের বিষয়ে নেহা-আদিত্য কিংবা ২ পরিবারের পক্ষ থেকেও খোলাসা করে কিছুই জানানো হয়নি। অবশেষে বোন নেহার বিয়ের কথা ঘোষণা করে দিলেন টনি কক্কর।

সম্প্রতি টনি কক্করের একটি মিউজিক ভিডিওর শ্যুটিংয়ে আদিত্যকে নিয়ে গিয়েছিলেন নেহা। এই মিউজিক ভিডিওতে গান গেয়েছেন ভাই-বোন জুটি (নেহা ও টনি)। তবে মিউজিক ভিডিওটির দৃশ্যে নেহার সঙ্গে আদিত্যকেও দেখা যাবে।

আগামী ১০ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘গোয়া বিচ’ শিরোনামের মিউজিক ভিডিওটি। সেটির প্রচারেই মজা করে টনি নেহাকে দেখিয়ে বলেন, ‘১৪ ফেব্রুয়ারি তো এর বিয়ে, তবে যতদিন ইনি সিঙ্গেল থাকেন, তার মধ্যে ওকে দিয়ে আমার সিঙ্গেলসের জন্য শ্যুট করিয়ে নিই।’

তাদের কথাবার্তার এই ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে পোস্টও করেছেন টনি কক্কর।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

নেহা-আদিত্যর বিয়ে ভালোবাসা দিবসে!

প্রকাশিত : ১০:২১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০