০৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ফের গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ঋষি কাপুর

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৩৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
  • 106

ঋষি কাপুর

শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে আবারো হাসপাতালে ভর্তি হলেন ঋষি কাপুর। বুধবার রাতে মুম্বাইয়ের শ্রী এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

রুটিন চেকআপের জন্যই সোমবারই দিল্লির একটি হাসপাতালে যান ঋষি কাপুর। পরে সেখান থেকে চেকআপের পরে মঙ্গলবার আরমান জৈনের রিসেপশন যান তিনি। কিন্তু রিসেপশন থেকে ফিরে অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার হাসপাতালে সঙ্গে ছিলেন স্ত্রী নীতু এবং ছেলে রণবীর। পরে রণবীরই ঋষির ফের হাসপাতালে ভর্তি খবর জানান। বেশ কিছুদিন ধরেই অসুস্থ তিনি। কমে গিয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা।

দূষণ এবং রক্তে নিউট্রোফিসল বেড়ে যাওয়ায় তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছেন। সেই সঙ্গে জ্বরও ছিল। চিকিৎসকরা আশঙ্কা করেছিলেন ঋষির নিউমোনিয়া হতে পারে। যে কারণে গত ১৮ দিন দিল্লিতেই ছিলেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

ফের গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ঋষি কাপুর

প্রকাশিত : ১১:৩৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০