০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

করণ জোহরের যমজদের জন্মদিনে বলিউড তারকাদের ঢল

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
  • 118

দেখতে দেখতে ৩ বছরে পা দিল যশ-রুহি। করণ জোহরের যমজদের জন্মদিনে বিপুল আয়োজন করেন বলিউডের জনপ্রিয় পরিচালক। পাশাপাশি যশ-রুহির জন্মদিনে হাজির হন বলিউডের বড় তারকারা। সন্তানদের সঙ্গে নিয়েই করণের পার্টিতে হাজির হন তাঁরা।

করণ জোহরের অতিথিদের তালিকায় ছিলেন কারিনা কাপুর খান, সোহা আলি খান, শাহরুখ খান-রা। তৈমুর, ইনায়া, আব্রামদের সঙ্গে নিয়ে বি টাউনের প্রথম সারির তারকারা যখন করণের যমজের জন্মদিনের পার্টিতে পৌঁছন, তখন ঝলসে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ।

যশ-রুহির জন্মদিনের পার্টিতে তৈমুরকে দেখা যায় কখনও ড্রাম বাজাতে, আবার কখনও দেখা যায় বনের রাজা সিংহ সেজে সবাইকে ভয় দেখাতে। অন্যদিকে সোহা-কন্যা ইনায়াকেও দেখা যায় জন্মদিনের ধুনে কোমর দোলাতে। তারকা সন্তানদের পাশাপাশি করিনা, সোহাদেরও দেখা যায় এক্কেবারে পার্টির মুডে। তবে সবটাই ছিল ছোটদের সঙ্গে তাল মিলিয়ে। সবকিছু মিলিয়ে করণ জোহরের যমজ সন্তান যশ-রুহির জন্মদিনের পার্টি ছিল একেবারে তারকা ঝলমলে এবং শানদার।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

করণ জোহরের যমজদের জন্মদিনে বলিউড তারকাদের ঢল

প্রকাশিত : ০৪:১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০