১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

কত আয় করল ‘মালাং’?

আদিত্য রায় কাপুর ও দিশা পাটানি অভিনীত সিনেমা মালাং। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে এই সিনেমা। পোস্টার ও ট্রেইলার প্রকাশের পর দর্শকের মাঝে বেশ সাড়া ফেলে মালাং।

গতকাল ভারত ও ভারতের বাইরে প্রায় তিন হাজার পর্দায় এটি মুক্তি পায়। ৪৫ কোটি রুপি বাজেটের এই সিনেমার প্রথম দিনে আয় মন্দ হয়নি। যদিও মুক্তির পর দর্শক-সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ জানিয়েছেন, ৬.৭১ কোটি রুপি আয় দিয়ে বক্স অফিসে যাত্রা শুরু করেছে মালাং। আদিত্যের একক সিনেমা হিসেবে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় এটি। এর আগে এই অভিনেতার আশিকি-টু প্রথম দিনে ৬.২৫ কোটি রুপি আয় করে। এরপর আছে ওকে জানু (৪.০৮ কোটি রুপি), দাওয়াত-ই-ইশক (৩.৭২ কোটি ‍রুপি) এবং ফিতুর (৩.৬১ কোটি রুপি)।

অ্যাকশন-থ্রিলার ঘরানার মালাং পরিচালনা করেছেন মুহিত সুরি। দিশা-আদিত্য ছাড়াও এই সিনেমায় আরো রয়েছেন অনিল কাপুর, কুণাল খেমু প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

কত আয় করল ‘মালাং’?

প্রকাশিত : ০১:৪৬:০১ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০