প্রযোজনা প্রতিষ্ঠান এস নূর মাল্টিমিডিয়ার ব্যানারে আসছে ১৪-ই ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন মিউজিক ভিডিও ‘ভালোবাসায় ছুঁয়ে দিলাম’। কণ্ঠশিল্পী নির্ঝর চৌধুরী ও দুনিয়া’র গাওয়া এই গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন চিত্রনায়িকা সাচীনূর ও আমান রেজা। একদম রোম্যান্টিক ঘরানার দারুণ এই গানটির চিত্র ধারণ হয়েছে ঢাকার বাইরে বিভিন্ন শুটিং লোকেশনে। ভিডিওটি পরিচালনা করেছেন মিনহাজ কিবরিয়া ৷ এমনটাই জানালেন এই গানের মডেল চিত্রনায়িকা সাচীনূর ৷ বললেন, গানটি নিয়ে আমি বেশ আশাবাদী ৷ অনেক ভালো গেয়েছেন নির্ঝর চৌধুরী ও দুনিয়া৷ গানটি আমার নিজস্ব প্রোডাকশন হাউস এস নূর মাল্টিমিডিয়া থেকে বাজারে আসবে ৷ আমান রেজা বলেন, গানটি অনেক রোমান্টিক ৷ আমরা চেষ্টা কররেছি ভালো কিছু উপহার দিতে ৷ আশা করছি সবার ভালো লাগবে ৷
বিজনেস বাংলাদেশ/ বিএইচ


























