০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মোশাররফ করিমকে বিয়ের জন্য চাপ দিচ্ছে প্রেমিকা!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১১:২৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
  • 108

মোশাররফ করিম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নিজেকে যেকোন চরিত্রের জন্য তৈরী করতে ‘ওস্তাদ’ তিনি। ২০০৪ সালের ৭ই অক্টোবর রোবেনা রেজা জুঁইকে বিয়ে করেন এ অভিনেতা। কিন্তু এবার তাকে আবার বিয়ের জন্য জন্য চাপ দেয়া হচ্ছে, আর সেই চাপটিই দিচ্ছে তার প্রেমিকা। তাহলে কী হলো মোশাররফ করিমের জীবনে? নতুন কোন সম্পর্কে জড়ালেন তিনি?

ব্যপারটা একটু খটকা লাগছে তো? খুলে বলা যায়। মোশাররফ করিমকে বিয়ের জন্য তার প্রেমিকা চাপ দিচ্ছেন ঠিকই তবে সেটি বাস্তবে নয় বরং ক্যামেরার ঝলকানির সামনে। ‘পাগলে কি না বলে’ শিরোনামের একটি নাটকে এমন ঘটনা দেখা যাবে।

মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজিব। নাটকের গল্পে দেখা যাবে, এক বেকার যুবক চাকরি পায় না। অন্যদিকে তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে প্রেমিকা। এতসব সমস্যা থেকে বাঁচার জন্য জন্য যুবকটি পাগলের অভিনয় করতে থাকে। শুধু তাই নয়, এরজন্য মানুষকে বিভিন্ন সময় হয়রানির শিকার হতে হতে হয়।

যুবকটি যখন চাকরি পায় তখন অনেক দেরি হয়ে যায় কারণ তার প্রেমিকা তখন বিয়ের আসরে! যুবকটি বিয়ের আসরে গেলে সবাই পাগল বলে বের করে দেয়। এরপর সে পাগলামি করে ছাদে গিয়ে উঠে, গল্প মোড় নেয় অন্যদিকে।

প্রচেষ্টা এ্যাড মিডিয়া প্রযোজিত এই নাটকটিতে আরো অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, মুন, নরেশ ভুইয়া, সালাহউদ্দিন, নুর এ আপন প্রমুখ।

শিগগিরই কোন একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি সম্প্রচার করা হবে বলে নির্মাতার পক্ষ থেকে জানা গিয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

মোশাররফ করিমকে বিয়ের জন্য চাপ দিচ্ছে প্রেমিকা!

প্রকাশিত : ১১:২৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০