০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

লন্ডনে পড়বে কারিনার ছেলে তৈমুর

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৩১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
  • 62

ফাইল ছবি

বলিউড ডিবা কারিনা কাপুর আর শক্তিমান অভিনেতা সাইফ আলী খান। এ দম্পতির ঘরে জন্ম নেয়া তৈমুর একের পর এক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছেই। এবার পরিবারের ঐতিহ্য মেনে ইংল্যান্ডের লন্ডনে বোর্ডিং স্কুলে ভর্তি হওয়ার ব্যাপারটি সামনে এলো।

পতৌদি পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড জানায়, পতৌদি নবাব পরিবারের প্রত্যেক সদস্য ইংল্যান্ডের লন্ডনে বোর্ডিং স্কুলে থেকে লেখাপড়া করেছেন। বাবা মনসুর আলি খানের পর সাইফ আলী খান, তার বোন সাবা ও সোহা আলী খান সেখানে লেখাপড়া করেন।

এছাড়া ইংল্যান্ডের লন্ডনে বোর্ডিং স্কুলে লেখাপড়া করেছেন সাইফের প্রথম স্ত্রীর মেয়ে সারা ও ছেলে ইব্রাহীম আলীও। সেই ধারাবাহিকতায় কারিনার ছেলে তৈমুরকেও সেখানে লেখাপড়া করতে হবে।

২০১২ সালে অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ আলী খান। ২০১৬ সালে এ দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খানের জন্ম হয়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

লন্ডনে পড়বে কারিনার ছেলে তৈমুর

প্রকাশিত : ১১:৩১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০