অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের ভক্তদের। এ বছরই কাপুর বাড়িতে বাজবে বিয়ের সানাই। সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর-আলিয়া।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, রণবীর-আলিয়া ২০২০ সালের ডিসেম্বরেই বিয়ে করতে চলেছেন। এই জুটির প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির ঠিক পরপরই বসছে তাদের বিয়ের আসর। ইতোমধ্যেই নাকি তাদের বিয়ের জন্য ভাট ও কাপুর পরিবারে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। শুধু তাই নয় দুই পরিবারের আত্মীয়-স্বজনরা ইতোমধ্যেই বিয়ের দিনক্ষণ নিয়ে আলোচনাও শুরু করে দিয়েছেন।
কয়েকমাস আগেই শোনা গিয়েছিল নিজের বিয়ের জন্য খ্যাতনামা ডিজাইনার সব্যসাচী মুখার্জির লেহেঙ্গা বানাতে দিয়ে দিয়েছেন আলিয়া ভাট।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























