০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

নিশোর সঙ্গে জুটি বাঁধলেন ঈশিতা

গেল বছরে চিত্রনায়ক রিয়াজের সঙ্গে জুটি বেঁধে ‘আগুনের নোনা জল’ নাটকে অভিনয় করেছিলেন নব্বই দশকের নন্দিত অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা। এরপর ছেলে যাভীরের সঙ্গে গান নিয়ে ফিরলেও নতুন কোন নাটকে দেখা যায় নি তাকে। এবার ভালোবাসা দিবসকে সামনে রেখে নতুন একটি নাটকে অভিনয় করলেন এই অভিনেত্রী।

নাটকের নাম ‘কেন’। নাটকটিতে ঈশিতা জুটি বেঁধেছেন আফরান নিশোর সঙ্গে। এটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। প্রেম-ভালোবাসার রোমান্টিক গল্পে অনেকদিন পর নিশোর সঙ্গে দেখা যাবে এই অভিনেত্রীকে।

ঈশিতা বলেন, আমি তো এখন নিয়মিত নাটক করি না। গল্প পছন্দ হলে বছরে দুয়েকটা নাটকে কাজ করার চেষ্টা করি। এই নাটকের গল্পটা আমার বেশ পছন্দ হয়েছে। খুব সুন্দর রোমান্টিক একটা গল্প, যেখানে আমার বিপরীতে রয়েছে নিশো। কাজটা করে আমার ভালো লেগেছে।

ঈশিতা-নিশো ছাড়াও এই গল্পে রয়েছে আরেকটি জুটি তৌসিফ মাহবুব ও মেহজাবিন। আসছে ভালোবাসা দিবস উপলক্ষ্যে নাটকটি প্রচার করা হবে গানচিলের ইউটিউব চ্যানেলে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

নিশোর সঙ্গে জুটি বাঁধলেন ঈশিতা

প্রকাশিত : ০৮:২৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০