০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

সেরা অভিনেতা জোয়াকুইন, অভিনেত্রী জেলওয়েগার

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৫৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
  • 67

জোয়াকুইন ফোনিক্স ও রেনে জেলওয়েগার

সেরা অভিনেতা হিসেবে ‘জোকার’ সিনেমার জন্য ৯২তম অস্কারের গ্লোডেন ট্রফি উঠল জোয়াকুইন ফোনিক্সের হাতে। এদিকে ‘জুডি’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর অস্কার ট্রফিটা পেয়েছেন রেনে জেলওয়েগার।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় ১০ ফেব্রুয়ারি সকাল ৭টায় অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।

জোয়াকুইন ফোনিক্স ‘জোকার’ সিনেমায় অনবদ্য অভিনয় করেছেন। এ ছবিতে আর্থার ফ্লেক চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন তিনি। এর আগে ‘ওয়াক দ্য লাইন’, ‘দ্য মাস্টার’ এবং ‘গ্ল্যাডিয়েটর’ ছবির জন্য মনোনয়ন পেলেও অস্কার মূর্তিটি অধরাই রয়ে গিয়েছিল তার। এবারই প্রথম অস্কার জিতলেন ফোনিক্স।

৯২তম অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন সিন্থিয়া এরিভো(হ্যারিয়েট), স্কারলেট জোহানসন (ম্যারেজ স্টোরি), সিয়োর্স রোনান (লিটল উইমেন) এবং শার্লিজ থেরন (বোম্বশেল)। কিন্তু ‘জুডি’ সিনেমা সাফল্য এনে দেয় রেনে জেলওয়েগারকে।

অন্যদিকে সেরা অভিনেতা বিভাগে আরো মনোনয়ন পেয়েছিলেন অ্যান্টোনিও ব্যান্ডেরাস (পেইন অ্যান্ড গ্লোরি), লিওনার্দো ডি ক্যাপ্রিও (ওয়ানস আপন আ টাইম ইন হলিউড), অ্যাডাম ড্রাইভার (ম্যারেজ স্টোরি) এবং জোনাথান প্রাইস (দ্য টু পোপস)।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

সেরা অভিনেতা জোয়াকুইন, অভিনেত্রী জেলওয়েগার

প্রকাশিত : ১০:৫৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০