১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ভালোবাসা দিবসে উপমা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১২:২০:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
  • 106

তরুণ প্রজন্মের আলোচিত গায়িকা উপমা। স্টেজ শো, টিভি চ্যানেল এবং অডিও মাধ্যম মাতানো এই গায়িকা ইতিপূর্বে বেলাল খানের সঙ্গে গাওয়া ‘শুধু তোর জন্য’ তোমার অভাব, সোহেল মেহেদীর সঙ্গে ভালোবাসি তোকে, আমি চাই যারে, মেহতাজ এর সঙ্গে তোর পথে হাটবো ও সবার আগে মা, সব বেশ কিছু গানে উপমার কণ্ঠ দিয়ে দারুন জনপ্রিয়তা পেয়েছিলেন।

এবার আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষ্যে প্রকাশ পাবে উপমা গাওয়া একটি নতুন গান ‘নীল খাম’। গানটি লিখেছেন সাইফুল ইসলাম শ্রাবন, সুর করেছেন জিয়াউদ্দিন আলম ,মিউজিক করেছেন রাব্বি আরবি।

‘নীল খাম’ গানের মিউজিক ভিডিও ও ডিজিটালি বিভিন্ন অ্যাপে নতুন গানটি প্রকাশ পাবে। উপমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ১৩ ফেব্রুয়ারি রাত ৮টায় গানটি ইউটিউবে প্রকাশ হবে।

উপমা জানান, ‘নীল খাম’ খুব সুন্দর একটি গান, আমার খুব পছন্দের একটি গান ‘নীল খাম’। গীতিকার সাইফুল ইসলাম শ্রাবন ও সুরকার জিয়াউদ্দিন আলম ভালো একটি গান আমাকে দিয়েছেন। অসংখ্যা ধন্যবাদ তাদের দুই জনকে। ‘নীল খাম’ এর মিউজিক ভিডিও নির্মান করেছেন জনপ্রিয় ভিডিও নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। আশা করি সবাইর গানটি খুব পছন্দ হবে।

কণ্ঠশিল্পী উপমা বেশকিছু গান করেছেন। প্লেব্যাকেও অভিষিক্ত হয়েছেন, শ্রোতাপ্রিয়তাও পেয়েছে বেশ ক’টি গান। এখন মঞ্চ শো আর চর্চা নিয়ে রয়েছেন তিনি। এর বাইরে উপমা নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। পড়াশোনা করছেন রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে যা বললেন ট্রাম্প

ভালোবাসা দিবসে উপমা

প্রকাশিত : ১২:২০:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০