০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ফোক গানে র‌্যাপ, আলোচনায় টিনা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০১:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
  • 71

শ্রোতাপ্রিয় ফোক গান ‘বনমালী তুমি পরজনমে হইও রাধা’। বাংলাদেশের নেত্রকোণার দীন শরৎ-এর লেখা ও সুর করা গানটি অনেক সংগীতশিল্পী কাভার করেছেন।

এবার গানটি কাভার করলেন কলকাতার সংগীতশিল্পী টিনা ঘোষাল। তবে এ গানের কয়েকটি অন্তরার সঙ্গে জুড়ে দিয়েছেন র‌্যাপ ঘরানার নতুন কয়েকটি অন্তরা। র‌্যাপ অংশটুকু রচনাও করেছেন এই শিল্পী।

‘আমি কি? আমি কে?/ আমি নারী, আমি মেয়ে/ আমি বেশ্যা, আমি মা/ আমার কদর মেলে না/ আমায় ছুঁলে কলঙ্কিনী/ আমায় পুড়লে সতীরানী/ আমায় মূর্তি করে পুজে/ রাতে মোটা টাকায় বেঁচে/ আমি মাসিকে অশুচি/ আমার রক্ত সবচেয়ে শুচি/ আমায় বাঁচানোর তাগিদ/ আমি বাড়লে করবে হিট’—এমন কথামালায় র‌্যাপ অংশটুকু সাজিয়েছেন টিনা।

যে সকল নারী তার অধিকার আদায়ের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদেরকে উৎসর্গ করেছেন গানটি। বাংলা ফোক গানে র‌্যাপের সংযোজন সাধারণভাবে নেতিবাচক ইঙ্গিত করে। তবে টিনার গাওয়া গানটি নিয়ে দর্শক-শ্রোতারা তার প্রশংসা করছেন। গানটি নিয়ে নির্মিত হয়েছে একটি ভিডিও। এতে শেকল ছেঁড়া এক নারীকে উপস্থাপন করা হয়েছে।

গত ৩০ ডিসেম্বর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। এরই মধ্যে ১৫ লাখের বেশিবার দেখা হয়েছে এটি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

ফোক গানে র‌্যাপ, আলোচনায় টিনা

প্রকাশিত : ০১:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০