১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

হৃদয়ে কাঁপন ধরালো শাকিবের কাওয়ালী

  • বাবুল হৃদয় :
  • প্রকাশিত : ১১:৩১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
  • 46

দর্শক হৃদয়ে কাঁপন ধরালো শাকিব খান অভিনীত ও প্রযোজিত ‌ বীর সিনেমার কাওয়ালী ধাচের গান ‌‌‌‌‌তোকে দেখলে শুধু একটি বার । গানের সুর ও সঙ্গীত শওকত আলী ইমন, গানের কথা লিখেছেন সাংবাদিক ফয়সাল রাব্বেকীন। গানটি গেয়েছেন আকাশ মাহমুদ। এসকে ফিল্মের ইউটিউব চ্যানেলে গানটি ১১ ফেব্রুয়ারি গানটি প্রকাশ করেছে।

গানটি শুনে একজন মন্তব্য করেছে, গানটি শুনে হৃদয়ে কাঁপন ধরেছে। আকাশ মাহমুদ অসাধারণ একটি গান গেয়েছে। এই যুগে কাওয়ালী গান সচরাচর খুবই কম তবে অনেক সুন্দর কন্ঠ আকাশ মাহমুদের। গানে শাকিব খান, বুবলী ও মিশা সওদাগরে প্রাণবন্ত অভিনয়ে মুগ্ধ হয়েছি।

ধন্যবাদ পরিচালক কাজী হায়াৎ। অনেকদিন পর একটি ডিফরেন্ট গান দেখলাম। আশাকরি সিনেমাটিও ভালো হবে।

বীর মুক্তি পাচ্ছে ১৪ ফেব্রুয়ারি। এ উপলক্ষে বুধবার ঢাকা ক্লাবের স্যামসন হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, চিত্রনায়ক ফারুক, আলমগীর, অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়ক শাকিব খান, নির্মাতা কাজী হায়াত, সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার, খোরশেদ আলম খসরু, মালেক আফসারীসহ প্রমুখ।

ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেছেন শাকিব খান। এটি তার তৃতীয় প্রযোজিত সিনেমা। এর আগে ‘হিরো দ্য সুপারস্টার’ ও ‘পাসওয়ার্ড’ প্রযোজনা করেন শাকিব। ‘শাকিব-বুবলী ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, নাদিম, জাদু আজাদ প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

হৃদয়ে কাঁপন ধরালো শাকিবের কাওয়ালী

প্রকাশিত : ১১:৩১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০