০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

করোনাভাইরাস নিয়ে ফোটোশুট! ট্রোলড পরিণীতি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৫৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
  • 75

পরিণীতি চোপড়া

চেয়েছিলেন করোনাভাইরাস নিয়ে ভক্তদের সাবধান করতে, কিন্তু হয়ে গেলো উল্টো; ট্রোলডই হলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। একটি টুইটার পোস্টেই রীতিমতো সমালোচকদের কাছে হয়ে গেলেন হাসির খোরাক!

পরিণীতি চোপড়ার টুইটার পোস্টপরিণীতি চোপড়ার টুইটার পোস্ট

সোমবার টুইটারে একটি পোস্ট দিয়েছেন পরিণীতি। পোস্টে দেখা যাচ্ছে তার সাদা মাস্কে ঢাকা মুখ। ক্যাজুয়াল শার্ট আর নীল ডেনিমে পরিণীতি ক্যাপশনে লিখেছেন, স্যাড, কিন্তু বর্তমান পরিস্থিতি এমনটাই। করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে অনুরাগীদের সতর্ক করতেই ওই পোস্ট করেছিলেন অভিনেত্রী।

পোস্ট করা ছবিতে কখনো ডান দিকে ফিরে আবার কখনো বা সোজাসুজি। আর তাতেই পরিণীতির উপর রেগে গেলেন নেটিজেনরা। অনেকেই কমেন্ট করেছেন, লোকে করোনাভাইরাসে মারা যাচ্ছে আর তিনি কিনা ‘পোজ’ দিয়ে ফোটোশুট করছেন। কেউ লিখলেন, এই অস্থির অবস্থায় ফোটোশুটের কি আদৌ প্রয়োজন ছিল পরিণীতি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

করোনাভাইরাস নিয়ে ফোটোশুট! ট্রোলড পরিণীতি

প্রকাশিত : ১১:৫৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০