তরুণ প্রজন্মের একজন উদীয়মান সঙ্গীতশিল্পী শ্রাবনী সায়ন্তনী। যার গানের শুরুটা ছিল খুব ছোট থেকেই। বিভিন্ন প্রতিযোগিতা এবং চ্যানেল আই সেরাকন্ঠ ২০১৭ এর প্রতিযোগিতার পর থেকে তিনি লোকমুখে পরিচিত।
তার গাওয়া উল্লেখযোগ্য গান হল- বৈশাখ এলোরে, সোনা বন্ধু, ফুলের বুকে, চান্দের আলো, সাগরের জল পাহাড়ের সুরসহ বেশকিছু গান। নতুন প্রকাশের অপেক্ষায় রয়েছে আরো কিছু কাজ যেগুলো খুব শিঘ্রই মিউজিক ভিডিওসহ প্রকাশ হবে।
শ্রাবনী সায়ন্তনী জানান, এছাড়াও আগামীকাল ভালোবাসা দিবস উপলক্ষে আসছে তার আরোে একটি নতুন মিউজিক ভিডিও। গানের শিরোনাম ‘মন দেবনা’। গানের কথা লিখেছেন শাহাহিনুর মাসুদ এবং সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শাহরিয়ার রাফাত।
মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন ইব্রাহিম ইশান অনন্য এবং শাকিলা পারভীন। গানটি প্রকাশ করবে এস. এম মাল্টিমিডিয়া । শ্রাবনী সায়ন্তনী ব্যস্ত স্টেজ শো এবং পড়াশোনা নিয়ে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























