০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

এনকাউন্টার এর ফার্স্টলুক প্রকাশ

সম্প্রতি প্রকাশিত হলো শ্যামল মাওলা ও শিবা আলী খান অভিনীত সিনেমা এনকাউন্টার এর ফার্স্টলুক পোস্টার। পোস্টারে দেখা যাচ্ছে পেছন দিকে হাতকড়া পড়ানো রয়েছে শ্যামল মাওলার। আর একেবারে সাধারন লুকে তার খুব কাছাকাছি দাঁড়ানো শিবা আলী খান। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় মূল চরিত্রে আবির্ভুত হচ্ছেন ছোটো পর্দার জনপ্রিয় মুখ শ্যামল মাওলা। এর আগে গেরিলা সিনেমায় তাকে দেখা গেলেও এবারই প্রথম মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর প্রথমবারের মতো বড় পর্দায় তার জুটি হচ্ছেন শিবা আলী খান।

ছবিতে শ্যামল মাওলা অভিনয় করেছেন মাদক সম্রাটের ডান হাত সিয়াম চরিত্রে। অন্যদিকে শিবা আলী খানকে দেখা যাবে একজন সাধারন গার্মেন্টস কর্মীর চরিত্রে। নেশা ও মাদক আগ্রাসনের সমকালীন গল্প নিয়ে ছবিটি নির্মাণ করেছেন পরিচালক অনিরুদ্ধ রাসেল। ভারটেক্স প্রোডাকশন হাউসের প্রযোজনায় সিনেমার কাহিনী লিখেছেন পরিচালক অনিরুদ্ধ রাসেল নিজেই।

যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল ও রূপান্তর। শ্যামল মাওলা ও শিবা ছাড়াও ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, কচি খন্দকার, সাদিয়া তানজিন, কবির টুটুল, শিশুশিল্পী আরিয়া অরিত্রি, অপু আহমেদ প্রমুখ। শিগগিরই ছবিটির ট্রেলার প্রকাশ পাবে বলে জানান পরিচালক অনিরুদ্ধ রাসেল। আসছে এপ্রিলে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

এনকাউন্টার এর ফার্স্টলুক প্রকাশ

প্রকাশিত : ০৪:৪৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০