০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

শিল্পী বিশ্বাসের কণ্ঠে সোহেল মাসুদের ‘প্রান কোকিলা’

এই সময়ের ব্যস্ত গায়িকা শিল্পী বিশ্বাস। ফোক-ফিউশন ঘরানার গান গেয়ে তিনি এখন দারুণ জনপ্রিয়। নিয়মিত নতুন নতুন গানে কণ্ঠ দিচ্ছেন দর্শকনন্দিত এই শিল্পী। সম্প্রতি তিনি কণ্ঠ দিলেন আরও একটি নতুন গানের। গানটির শিরোনাম ‘প্রান কোকিলা’। মেধাবী গীতিকার সোহেল মাসুদ এর লেখা এই গানের সুর করেছেন জনপ্রিয় সুরকার প্লাবন কোরেশি।

এবং সঙ্গীতায়োজন করেছেন মহিদুল হাসান মন। গানের ভয়েস রেকর্ডিং শেষে গায়িকা শিল্পী বিশ্বাস জানালেন – দারুণ একটি গান গাওয়ার সুযোগ হলো আজ। গীতিকার সোহেল মাসুদ ভাই চমৎকার একটা গান লিখেছেন আমার জন্য। পাশাপাশি সুরকার প্লাবন কোরেশির সুরে গান গাওয়ার ইচ্ছে ছিলো দীর্ঘদিন যাবত। এই গানের মাধ্যমে আমার সেই ইচ্ছেটা পূর্ণ হলো আজ। আশাকরি দর্শক দারুণ কিছু উপহার পেতে যাচ্ছে।
প্রযোজনা প্রতিষ্ঠান রেইন মিউজিক এর ব্যানারে মিউজিক ভিডিওসহ প্রান কোকিলা গানটি খুব শীঘ্রই প্রকাশিত হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

শিল্পী বিশ্বাসের কণ্ঠে সোহেল মাসুদের ‘প্রান কোকিলা’

প্রকাশিত : ০৫:২৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০