০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

‘কাশ্মীরি প্রেমিকা’র দেখা মিলবে রাতে

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৫:৩২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
  • 71

ফাইল ছবি

ভালোবাসা দিবসের বিশেষ কাহিনী চিত্র ‘কাশ্মীরি প্রেমিকা’ শিরোনামের নাটকে জুটি বেঁধেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মনোজ কুমার প্রামাণিক ও ফারিয়া শাহরিন। লেখক ও সাংবাদিক মাহতাব হোসেনের গল্পে নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ।

আইইউবিটি ইউনিভার্সিটি এবং উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং করা হয়।

নাটকটির প্রসঙ্গে অভিনেতা মনোজ বলেন, ভালোবাসা দিবসের নাটক এটি। কাজেই গল্পে ভালোবাসার নানা দিক ফুটে উঠবে। সুন্দর ও পরিচ্ছন্ন গল্প। নাটকটি দেখে দর্শকরা পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।

‘কাশ্মীরি প্রেমিকা’ নাটকটি আজ (১৩ ফেব্রুয়ারি) রাত ১০:৩০ মিনিটে শুধুমাত্র নাগরিক চ্যানেলে সম্প্রচার করা হবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

‘কাশ্মীরি প্রেমিকা’র দেখা মিলবে রাতে

প্রকাশিত : ০৫:৩২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০