মর্মান্তিক ট্রেন দূর্ঘটনায় মেধাবী ছাত্র আসিফের দু’পা হারিয়ে বর্তমানে পঙ্গু। টাকার অভাবে দীর্ঘদিন আসিফের অস্ত্রপ্রচার বন্ধ থাকায় বর্তমানে পঙ্গু অবস্থায় জীবনযাপন করছে।
ছেলের স্বাভাবিক ভাবে চলতে তার চিকিৎসার সহায়তায় মানবিক আবেদন করেছেন আফিফের বাবা শফিউল আজম সুমন।
তিনি আজকের বিজসেন বাংলাদেশকে এক ক্ষুদে বার্তায় বলেন, পূর্বে দৈনিক কালের ছবি পত্রিকায় একজন সাংবাদিক হিসাবে কর্মরত ছিলাম। আমার একমাত্র ছেলে আসিফ নামের ছোট্ট আমিত সম্ভাবনাময় সোনামনির জীবনে ঘটে যাওয়া দুঃসহ যন্ত্রনার অবসানে আপনার আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমি বিশ্বাস করি, বিবেকবান মানুষের ঐকান্তিক চেষ্টাই পারবে আমার ছেলে অনেকটা স্বাভাকি জীবন নিশ্চিত করতে। আপনাকে সবিনয়ের সহিত জানাচ্ছি গত ২০১১ইং সনে ২১শে এপ্রিল পরীক্ষা শেষে বাড়ী ফেরার পথে খিলগাঁও ট্রেনলাইন পার হতে গিয়ে এক মর্মান্তিক ট্রেন দূর্ঘটনায় পতিত হলে আমার ছেলে আসিফের হাটুর উপর থেকে দুটি পা কাটা পরে।
সে সময় আমার ছেলে ৪র্থ শ্রেণীতে পড়ে। বর্তমানে আসিফ মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ বাসাবো শাখার দশম শ্রেণীর একজন বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র। বর্তমানে রোল নং- ২৪। আসিফ প্রথমত জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে ৩ টি অস্ত্রোপ্রচার শেষে বর্তমানে রাজধানীর মোহাম্মদপুরস্থ এন্ডোলাইট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আসিফের টাকার অভাবে চিকিৎসা থেমে আছে। ইংল্যান্ড প্রযুক্তির মাধ্যমে আসিফের কৃত্রিম পায়ের চিকিৎসা সফল হবে বলে ডাক্তারগণ অভিমত পোষণ করেন। এ কাজে চিকিৎসকের দেয়া সর্বশেষ কোটেশন অনুযায়ী মোট ২২ লাখ টাকা। যতদিন যাচ্ছে চিকিৎসার ব্যয়ের পরিমান ততই বাড়ছে। আসিফ নামের ছোট্ট সম্ভাবনাময় আমার ছেলের পা দুটি সংযোজনে মানবিক সাহায্য প্রত্যাশা করছি। সাহায্য পাঠাবার ঠিকানাঃ-
শফিউল আজম সুমন (আসিফের বাবা) হিসাব নং- ১০০০০৬১৪০ সোনালী ব্যাংক লিঃ, শাহাজাহাপুর শাখা, ঢাকা। মোবাঃ ০১৯১৮-৪৪৪৩১৮।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























