০৮:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইস্কাটনে আগুন : সন্তানের পর মায়ের মৃত্যু

রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় জান্নাতুল ফেরদৌস (৩৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চারজনের মৃত্যু হলো।

রোববার (০১ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জান্নাতুলের মৃত্যু হয়। তার শরীর ৯৫ শতাংশ পোড়া ছিল।

এ ঘটনায় নিহত নারীর স্বামী শহিদুল কিরমানীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সন্বয়ক সামন্ত লাল সেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভোর রাতে নিউ ইস্কাটনের দিলু রোডের একটি পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় জান্নাতুলের চার বছরের সন্তান রুশদিসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এতে বেশ কয়েকজন দগ্ধ হন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

ইস্কাটনে আগুন : সন্তানের পর মায়ের মৃত্যু

প্রকাশিত : ১১:৪৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০