০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

বান্ধবীর গর্ভে বরিসের সন্তান

ছবি: সংগৃহীত

আবারও বিয়ে করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিসন জনসন। পাত্রী বান্ধবী ক্যারি সাইমন্ডস; তার গর্ভে এরই মধ্যে বেড়ে উঠতে শুরু করেছে বরিসের সন্তান।

স্থানীয় সময় শনিবার ডাউনিং স্ট্রিট এতথ্য নিশ্চিত করেছে বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

বরিস ও ক্যারি যৌথভাবে তাদের বাগদান এবং অনাগত সন্তানের কথা জানিয়েছেন। একই সঙ্গে শিগগিরই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলেও জানান তারা। তবে ডাউনিং স্ট্রিট এর চেয়ে বেশি কিছু জানায়নি।

২০১২ সালে লন্ডনে মেয়র নির্বাচনে পুনর্নির্বাচিত হন বরিস; ওই নির্বাচনে তার প্রচারণা দলে কার্যকরী অবদান রাখেন ৩১ বছর বয়সী ক্যারি। বান্ধবীর সঙ্গে সম্পর্ক রাখা নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচনে সমালোচনার মুখে পড়তে হয় বরিসকে।

গত বছরের মাঝামাঝি সময় থেকেই ১০নং ডাউনিং স্ট্রিটের বাসভবনে জনসনের সঙ্গে বসবাস করছেন ক্যারি। এর আগে দুটি বিয়ে ভেঙ্গেছে প্রধানমন্ত্রী বরিসের। সে সূত্রে তিনি চার সন্তানের জনক। সর্বশেষ ২০১০ সালে এক সন্তানের জন্ম দেন ৫৫ বছর বয়সী বরিস।

বরিস-ক্যারির এক যৌথ বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ক্যারি সাইমন্ডস খুবই আনন্দের সঙ্গে তাদের বাগদানের কথা প্রকাশ করছেন। শিগগিরই বাবা-মা হচ্ছেন তারা।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

লক্ষ্মীপুরে হামলা চালিয়ে সৌদি প্রবাসীকে রক্তাক্ত জখম, নারীসহ আহত ৩

বান্ধবীর গর্ভে বরিসের সন্তান

প্রকাশিত : ০৬:৪৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০