১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

লোহাগাড়া সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সংবাদ মাধ্যমে অপ-সাংবাদিকতা রুখে দিতে ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে হাতে হাত মিলিয়ে লোহাগাড়া সাংবাদিক ফোরাম নামে  গণমাধ্যমকর্মীদেও একটি সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা থাকায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করার মাধ্যমে লোহাগাড়া সাংবাদিক ফোরাম এর আহবায়ক কমিটি উক্ত জরুরি সভার আয়োজন করে।

৪ মে সোমবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এম এম আহমদ মনিরের সভাপতিত্বে ও অধ্যাপক আবদুল খালেকের সঞ্চালনায় আলোচনা সভায় সদস্যদের সর্ব সম্মতিক্রমে দৈনিক পুর্বকোণ পত্রিকার প্রতিনিধি এম এম আহমদ মনিরকে সভাপতি ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি আবদুল আউয়াল  জনি কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নব-নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ (দৈনিক ইত্তেফাক), অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক (সম্পাদক, লোহাগাড়া নিউজ ২৪ ডটকম), মনির আহমদ আজাদ (দৈনিক বাংলাদেশের খবর), সাংগঠনিক সম্পাদক সাত্তার সিকদার (দৈনিক চট্টগ্রাম প্রতিদিন), সহ-সম্পাদক মোহাম্মদ মারুফ খান ( প্রকাশক ,লোহাগাড়া নিউজ ২৪ ডটকম), অর্থ সম্পাদক মোজাহিদ হোছাইন সাগর (দৈনিক সকালের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ এইচ রাব্বী ( রয়েল টিভি ), দপ্তর সম্পাদক এরশাদ আলম (চ্যানেল টি-ওয়ান) ও কার্য-নির্বাহী সদস্য জমির উদ্দীন (দৈনিক একুশে সংবাদ), আবদুল ওয়াহাব (জে-টিভি অনলাইন)।

ট্যাগ :

বাসের ভেতরেই হেলপারের মৃত্যু, ময়নাতদন্তে কারণ জানার অপেক্ষা

লোহাগাড়া সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রকাশিত : ১২:৫৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০