০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

ইংল্যান্ডের অধিনায়ক হচ্ছেন স্টোকস

আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে দলের ভেতরে সবাই জেনে গেছেন স্টোকস দলকে নেতৃত্বে দেবেন। স্টোকসের অধিনায়কত্বের ব্যাপারে আত্মবিশ্বাসী বর্তমান অধিনায়ক রুট। গণমাধ্যমে তিনি বলেছেন,‘আমি বিশ্বাস করি ও (স্টোকস) খুব ভালো কাজ করবে। সহ-অধিনায়ক এবং একজন নেতা হিসাবে তার গুণাবলী দুর্দান্ত এবং এরই মধ্যে সে উদাহরণ স্থাপন করেছে।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নেই ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। নিয়মিত অধিনায়কের পরিবর্তে এ তিন টেস্টে বেন স্টোকসকে অধিনায়ক করার চিন্তা করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস (ইসিবি) ক্রিকেট বোর্ড।

পেস অলরাউন্ডার স্টোকসের দায়িত্ব বাড়ছে। ব্যাটিং, বোলিংয়ের সাথে এবার অধিনায়কত্ব। এর আগে স্যার ইয়ান বোথাম ও অ্যান্ড্রু ফ্লিনটফ এ দায়িত্ব পালন করলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। তবে রুটের বিশ্বাস পুরনো রেকর্ডে স্টোকসকে মূল্যায়ন করা ঠিক হবে না।

করোনাভাইরাস পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়ার পর আগামী জুলাইয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। ইংল্যান্ড আতিথেয়তা দেবে ওয়েস্ট ইন্ডিজকে।দুই দলের প্রথম টেস্ট শুরু হবে ৮ জুলাই। সাউদাম্পটনের এজেস বউল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচই হবে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। ১৬ ও ২৪ জুলাই দুটি টেস্ট ম্যাচ শুরু হবে। তিন টেস্ট হবে দর্শক শূন্য স্টেডিয়ামে ও জীবাণুমুক্ত পরিবেশে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ইংল্যান্ডের অধিনায়ক হচ্ছেন স্টোকস

প্রকাশিত : ০৪:২০:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০