১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

ডিএমপিতে ২৮ ডিসিকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ে ফের বড় রদবদল হয়েছে। এবার একযোগে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে পুলিশ সুপার পদমর্যাদার ২৮ উপ-কমিশনারকে (ডিসি)।

শনিবার (২০ জুন) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়। এর আগে গত ৯ জুন পৃথক দুই আদেশে ‘পার্সেন্টেজ সুবিধা গ্রহণের প্রস্তাব’ দিয়ে আলোচনায় আসা যুগ্ম কমিশনার (লজিস্টিকস) ইমাম হোসেনসহ তিন যুগ্ম কমিশনার ও ৫ উপ-কমিশনারকে বদলি করা হয়।

তাদের মধ্যে সুপ্রিম কোর্ট, ওয়ারীসহ ঢাকার গুরুত্বপূর্ণ বিভাগ, ট্রাফিকের সব বিভাগ ও গোয়েন্দা পুলিশের ডিসিও রয়েছেন। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির ডিসি প্রটেকশন আ.স.ম মাহতাব উদ্দিনকে সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটির ডিসি হিসেবে বদলি করা হয়েছে। ট্রাফিকের ডিসিদের মধ্যে দক্ষিণের জয়দেব চৌধুরীকে রমনায়, উত্তর বিভাগের সাইফুল ইসলামকে উত্তরায়, পূর্ব বিভাগের সাহেদ আল মাসুদকে তেজগাঁওয়ে, পশ্চিমের মো. জসীম উদ্দিনকে মিরপুরে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের মো. মশিউর রহমানকে গুলশানে (ডিবি), ডিএমপির এইচ এম আজিমুল হককে রমনায় (ডিবি), শাহ ইফতেখার আহমেদকে ওয়ারী, গোলাম মোস্তফা রাসেলকে তেজগাঁওয়ে (ডিবি) এবং তারিক বিন রশিদকে ডিএমপির সিটি অ্যাডামিন অ্যান্ড লজিস্টিক বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া মানস কুমার পোদ্দারকে মিরপুরে (ডিবি), মো. সাইফুল ইসলামকে কাউন্টার টেরোরিজম ইনভেশটিগেশনে, আবদুল আহাদকে ওয়ারী (ডিবি), মো. রবিউল ইসলামকে গুলশানে (ট্রাফিক), মো. মাহফুজুল ইসলামকে ট্রান্সন্যাশনাল ক্রাইমে, মো. রাজিব আল মাসুদকে লালবাগ (ডিবি), ওয়াহিদুল ইসলামকে মতিঝিলে (ট্রাফিক), মো. আব্দুল মান্নানকে স্পেশাল অ্যাকশন গ্রুপে, কাজী শফিকুল ইসলামকে উত্তর বিভাগে (ডিবি), মুহাম্মদ হাবীবুন নবী আনিছুর রশিদকে সিটি রিসার্চ অ্যান্ড ডেভোলাপমেন্টে, মুহাম্মদ শরীফুল ইসলামকে আইসিটিতে, মো. সাইদুল ইসলামকে ওয়ারীতে (ট্রাফিক), মাছুম আহমেদ ভূঁঞাকে অপরাধ বিভাগে, মোহা. মেহেদী হাসানকে লালবাগে, মো. মোর্শেদ আলমকে সচিবলায়ের নিরাপত্তা, আ.ফ.ম আল কিবরিয়াকে সিটি-সাইবার ক্রাইম ইনভেশটিগেশনে, মিশু চাকমাকে সিটি-ইন্টিলেজেন্স অ্যানালাইসেস এবং মো. আসাদুজ্জামানকে মতিঝিলে (ডিবি ) বদলি করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

চলতি বছরেই মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

ডিএমপিতে ২৮ ডিসিকে বদলি

প্রকাশিত : ০৮:৪২:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০