০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

নৌপ‌থে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল বন্ধ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপ‌থে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট ঘাট কর্তৃপক্ষ। নাব্যতা সংকটের কারণে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

শিমুলিয়া ঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, নাব্যতা সংকটের কারণে সকাল সাড়ে ৭টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সকাল ৬টার দিকে কলমিলতা ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে গিয়েছিল এরপর পথিমধ্যে চ্যানেলে নাব্যতা সংকটের কারণে আবার ঘাটে ফিরে আসে। বর্তমানে প্রায় চার শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে শিমুলিয়া ঘাটে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

“জাল স্বাক্ষর ও ভুয়া নিয়োগ বোর্ডের অভিযোগে লালমোহনের মাদ্রাসা অধ্যক্ষকে শোকজ, এমপিও সাময়িক স্থগিত”

নৌপ‌থে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত : ১০:৩৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০