১২:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

অবশেষে উদ্ধার হলো টিএসসির সেই জিনিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা সব থেকে অপহৃত শিশু ফুল বিক্রেতা জিনিয়াকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে তাকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় একজনকে আটকও করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আজিমুল হক।

এর আগে গত মঙ্গলবার রাত ৯টার দিকে সর্বশেষ জিনিয়াকে টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান ফটকে অপরিচিত দুজন নারীর সঙ্গে ফুচকা খেতে দেখেছিলেন তার মা সেনুরা বেগম। এরপর থেকে জিনিয়ার হদিস পাওয়া যাচ্ছিল না।

অনেক জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে পর দিন বুধবার সেনুরা বেগম শাহবাগ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। অবশেষে সোমবার দিবাগত রাতে জিনিয়াকে উদ্ধার করল পুলিশ।

জিনিয়া নিখোঁজের পরপরই তাকে ফিরে পাবার দাবিতে সোচ্চার হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জিনিয়া নিখোঁজের পর তাকে ফিরে পাবার দাবি জানিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ বিভিন্ন ছাত্র সংগঠন।

বিজনেস বাংলাদেশ / শেখ

ট্যাগ :
জনপ্রিয়

অবশেষে উদ্ধার হলো টিএসসির সেই জিনিয়া

প্রকাশিত : ০৪:২৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০