০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পুড়ছে ক্যালিফোর্নিয়া, বেড়েই চলছে আগুনের তীব্রতা

ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া। বেড়েই চলেছে আগুনের তীব্রতা। এপর্যন্ত পুড়ে গেছে ২২ লাখ একর এলাকা। ২৫টি স্থানে দাবানলের আগুন জ্বলছে।

দাবানল নিয়ন্ত্রণে লড়ছে ফায়ারসার্ভিসের ১৪ হাজারের বেশি কর্মী। সবচেয়ে ভয়াবহ অবস্থা রয়েছে সিয়েরা পাহাড়ি এলাকার আশপাশে ধোঁয়ায় আচ্ছন্ন মাইলের পর মাইল।

মঙ্গলবার কাছাকাছি শহর থেকে ২ শতাধিক বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে হেলিকপ্টারে। সান ডিয়েগোয় ১০ হাজার একর এলাকা পুড়ে গেছে আগুনে।

অঙ্গরাজ্যটির ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন বিভাগের আশঙ্কা, চলতি বছরে আরও বাড়বে দাবানলের ভয়াবহতা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

ফরিদপুরে কৃষি প্রণোদনা পেলেন ৪ হাজার ২২০ কৃষক

পুড়ছে ক্যালিফোর্নিয়া, বেড়েই চলছে আগুনের তীব্রতা

প্রকাশিত : ১১:৩৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০