০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

ইসরাইল-বাহরাইন কূটনৈতিক সম্পর্ক: স্বাগত জানাল মিসর ও আমিরাত

অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের সঙ্গে বাহরাইনের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টিকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও মিসর।

শুক্রবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের ঘোষণা দেন।

এরপরই মিসরের স্বৈরশাসক আব্দেল ফাত্তাহ আস-সিসি এক টুইটবার্তায় বাহরাইনকে অভিনন্দন জানিয়ে বলেন, ইসরাইল-বাহরাইন সমঝোতা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আর বিষয়টিকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেন্দ আল-ওতাইবা।

এক টুইটারে তিনি দাবি করেছেন, এই সমঝোতার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন ও স্বস্তির পরিবেশ ফিরে আসবে।

গত মাসে একই ধরনের সম্মতিতে পৌঁছায় ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত।সম্পর্ক স্বাভাবিক করতে আগামী ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউজে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবে তারা।

তৃতীয় আরব দেশ হিসেবে ইসরাইলের সঙ্গে চু্ক্তিতে জড়ায় আমিরাত। এর আগে মিসর ও জর্ডান ইসরাইলের সঙ্গে চুক্তি করে।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

পাবনায় ৪টি বিপন্ন পাতিসরালি হাঁস উদ্ধার, পাবিপ্রবি ক্যাম্পাসে অবমুক্ত

ইসরাইল-বাহরাইন কূটনৈতিক সম্পর্ক: স্বাগত জানাল মিসর ও আমিরাত

প্রকাশিত : ০৮:৪৫:০০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০