০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

লন্ডনে শ্রিংলার সঙ্গে বসুন্ধরা গ্রুপের এমডির সৌজন্য সাক্ষাৎ

ব্রিটেন সফররত ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

লন্ডনে এই সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সেখানে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার গায়ত্রী কুমার।

স্থানীয় সময় বুধবার সকালে সাক্ষাৎকালে তাঁরা দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বাংলাদেশের শিল্প ও বাণিজ্যের বিকাশে বসুন্ধরা গ্রুপের প্রশংসা করেন ভারতের পররাষ্ট্রসচিব।

গায়ত্রী কুমারের সঙ্গে সায়েম সোবহান আনভীর

এ সময় তিনি বাংলাদেশ-ভারতের ব্যবসায়িক ও বাণিজ্যিক সম্পর্ক আরো প্রসারের পক্ষে অভিমত তুলে ধরেন। শ্রিংলা আশা প্রকাশ করে বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে আগামী দিনগুলোতে আরো ইতিবাচক অধ্যায় রচিত হবে।

বিজনেস বাংলাদেশ/ শেখ

ট্যাগ :
জনপ্রিয়

আলোচিত সেই বিয়ে, শেষ পর্যন্ত মাসুদ রানাকে তালাক দিলেন পূর্ণিমা

লন্ডনে শ্রিংলার সঙ্গে বসুন্ধরা গ্রুপের এমডির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ০৯:০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০