০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

সৃজিত-মিথিলার ‘বাবু খাইছো’ ট্রিট

বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা বর্তমানে তার কলকাতার শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। আর কয়েকদিন আগেই অভিনেত্রীর মামাতো ভাই বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণবের বিয়ে হয়। তাই এবার মিথিলা এবং তার স্বামী নব দম্পত্তি অর্ণব এবং সুনিধি নায়েককে ডিনারের দাওয়াত দেন।

গত ২৮ অক্টোবর পশ্চিমবঙ্গের আসানসোলে রেজিস্ট্রি বিয়ে করেন দেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব ও কলকাতার রবীন্দ্র সংগীতশিল্পী সুনিধি নায়েক। তারাও এখন কলকাতায় অবস্থান করছেন। বিয়ের পর এ নব দম্পতিকে শুভেচ্ছা জানাতেই ডিনারের দাওয়াত দেন তারা।

সম্প্রতি কলকাতার আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে ডিনার করেন তারা। ডিনার শেষে বিলাসবহুল এ হোটেলে ছবিও তোলেন। সুনিধি নায়েক বেশ কিছু ছবি তার ফেসবুকে পোস্ট করেছেন।

ক্যাপশনে সুনিধি লিখেছেন- ‘বাবু খাইছো’ ট্রিট দেয়ার জন্য ধন্যবাদ সৃজিত-মিথিলা। পাশাপাশি অর্ণব কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন- ট্রিট দেয়ার জন্য ধন্যবাদ সৃজিত-মিথিলা।

ভারতের আসামে জন্ম সুনিধি নায়েকের। ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে স্নাতকোত্তর করেছেন তিনি। একজন পেশাদার এসরাজ বাদক, দখল আছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতে; টুকটাক মডেলিংও করেন।

বিশ্বভারতীতেই অর্ণবের সঙ্গে সুনিধির পরিচয়। এ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘রবি অ্যান্ড র‌্যাবি’ শিরোনামের এক অনুষ্ঠানে সুনিধির কণ্ঠে রবীন্দ্র সংগীত শুনে মুগ্ধ হয়েছিলেন অর্ণব। মুগ্ধতার কথা সুনিধিকে জানিয়েছিলেনও তিনি। তারপর সময়ের সঙ্গে পরস্পরের সুরসঙ্গী হয়ে উঠেন তারা।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

হামের টিকাদান কর্মসূচি শুরুর তারিখ ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী

সৃজিত-মিথিলার ‘বাবু খাইছো’ ট্রিট

প্রকাশিত : ০৫:২৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০