০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

রাজধানীর শাহবাগে বাসে আগুন

রাজধানীর শাহবাগে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর ২টার সময় শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর দুইটার সময় নিউমার্কেট থেকে ছেড়ে আসা দেওয়ান পরিবহনের একটি বাস শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে আসলে যাত্রী হিসেবে বাসে উঠার জন্য সিগন্যাল দেয় দুর্বৃত্তরা। পরে কয়েক সেকেন্ডের মধ্যে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় তারা।

এসময় বাসে থাকা যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

এই মুহূর্তে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে।

ট্যাগ :
জনপ্রিয়

রাজধানীর শাহবাগে বাসে আগুন

প্রকাশিত : ০৩:৪০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০