০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

বাসে আগুন: ১৪ মামলায় গ্রেপ্তার বেড়ে ৩২

রাজধানীর কয়েকটি স্থানে ১১ বাসে আগুন দেওয়ার ঘটনায় সাত থানায় এ পর্যন্ত ১৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুর পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন আজ দুপুরে এসব তথ্য জানিয়েছেন।

ওয়ালিদ হোসেন বলেন, গত বৃহস্পতিবার সরকারি পরিবহন ও গণপরিবহন বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত থানায় দায়ের করা ১৪ মামলায় আসামি দুই শতাধিক। এখন পর্যন্ত গ্রেপ্তার ৩২ জন। ‌এঁদের অধিকাংশই একটি রাজনৈতিক দলের নেতাকর্মী।

গত বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকা ও চলন্ত ১১টি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা যাত্রী সেজে বাসে উঠে গানপাউডার বা এজাতীয় বিস্ফোরক দিয়ে আগুন ধরিয়ে দেয়-এ রকম আলামত পাওয়া গেছে বলে দাবি পুলিশের। বেশির ভাগ ক্ষেত্রে বাসের পেছনের অংশে আগুন লাগিয়ে দেওয়া হয়। তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ওইদিন ছিল ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন। উপনির্বাচন ঘিরেই রাজধানীর অন্য এলাকায় নাশকতা চালানো হয়েছে বলে দাবি পুলিশের।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

বাসে আগুন: ১৪ মামলায় গ্রেপ্তার বেড়ে ৩২

প্রকাশিত : ০৩:০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০