১১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

বাসায় ফিরলেন আজিজুল হাকিম

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। মঙ্গলবার বেলা ১১টায় তাকে বাসায় নেওয়া হয়।

আজিজুল হাকিমের স্ত্রী জিনাত হাকিম এ তথ্য নিশ্চিত করেছেন।

আজিজুল হাকিম গত ১২ নভেম্বর থেকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষিতে জটিল ও গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরবর্তীতে চিকিৎসক ধাপে ধাপে চিকিৎসা কার্য পরিচালনা করেন।

এ সময় কন‍্যা নাযাহ হাকিম, জামাতা নাফিস ফুয়াদ শুভ, ভাগ্নে ডাক্তার জামিল ও ডাক্তার রবিন সার্বক্ষণিক আজিজুল হাকিমের সাথে ছিলেন। ছিলেন ভাইবোন-সহ আত্মীয়-স্বজন। সকলের প্রচেষ্টা, দোয়া ও আল্লাহর রহমতে ক্রমে সুস্থ হয়ে ওঠেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

ধনি গরীব সকলের জন্য একই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে-স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাসায় ফিরলেন আজিজুল হাকিম

প্রকাশিত : ১০:৫৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০