১১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

আবারও মিশা-জায়েদের পদত্যাগ দাবিতে মানববন্ধন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের পদত্যাগের দাবিতে আবারও মানববন্ধন করেছে সমিতির ‘বঞ্চিত’ শিল্পীরা। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অভিনেত্রী সাদিয়া মির্জা, বেবি, পারভীন, অভিনেতা ডেঞ্জার নাসিম, লিটনস চলচ্চিত্র শিল্পীরা।

মানববন্ধনে অভিনেত্রী সাদিয়া মির্জা বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে অবিলম্বে বিতর্কিত মিশা সওদাগর ও জায়েদ খানকে পদত্যাগ করতে হবে। তারা অন্যায়ভাবে আমাদের সদস্য পদ বাতিল করেছে। অবিলম্বে আমাদের সদস্য পদ ফিরিয়ে দিতে হবে। না হয় মিশা সওদাগর ও জায়েদ খানকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।’
তিনি আরও বলেন, ‘সিনেমা হলে আমার ৬টি ছবি মুক্তি পেয়েছে। এরকমও আরও অনেকের ছবি মুক্তি পেয়েছে। কিন্তু মিশা সওদাগর ও জায়েদ খান প্রতিহিংসা চরিতার্থ করতেই আমাদের সদস্য পদ বাতিল করেছে।’
এর আগে, গত জুলাই মাসে শিল্পী সমিতি থেকে মিশা-জায়েদের পদত্যাগের দাবিতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সামনে মানববন্ধন করেছে সংগঠনটি থেকে ভোটাধিকার হারানো শিল্পীরা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ধনি গরীব সকলের জন্য একই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে-স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আবারও মিশা-জায়েদের পদত্যাগ দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ০৪:১৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০