০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

সজল-নাদিয়ার ‘ইচ্ছে দহন’

আবদুন নূর সজল ও সালহা খানম নাদিয়া দীর্ঘদিন ধরেই টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন। তবে জুটি বেঁধে খুব কম নাটকেই তাদের অভিনয়ে দেখা গেছে।

দীর্ঘ বিরতির পর আবারও তারা নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন। নাটকটির নাম ‘ইচ্ছে দহন’। আসাদুজ্জামান সোহাগের রচনায় এটি পরিচালনা করেছেন দীপু হাজরা। নাটকটি শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হবে।

নাটকের গল্পে দেখা যায়, জামশেদের মূল ব্যবসা সে একজন নারী পাচারকারী, নানা কৌশলে গ্রাম কিংবা শহর থেকে দালালের মাধ্যমে ঢাকায় নিয়ে এসে সেখান থেকে পাচার করে। এবার চোখ পড়েছে তারই অফিসের নাইট গার্ডের মেয়ে অন্তরার ওপর। অন্তরা নাইট গার্ডের দ্বিতীয় স্ত্রীর মেয়ে।

টাকার লোভে বাবার বয়সী লোকটিকে বিয়ে করতে হয় অন্তরাকে। কাবিননামা-বিয়ে সবই ছিল সাজানো নাটক। বিয়ের পর তেমন সুখ ছিল না অন্তরার সংসারে। মূলত তাকেও পাচার করার জন্যই এমন গল্প সাজানো হয়েছে। বিষয়টি অন্তরা টের পায়। একদিন কাক ডাকা ভোরে বাড়ি থেকে পালিয়ে যায়।

আচমকা উবার ড্রাইভার জোসেফের গাড়ির উপর এসে পড়ে অন্তরা, ঘটে মারাত্মক দুর্ঘটনা। এভাবেই এগিয়ে চলে নাটকটির গল্প।

এতে অভিনয় প্রসঙ্গে সালহা খানম নাদিয়া বলেন, সজল ভাইয়ের সঙ্গে অভিনয় সব সময়ই উপভোগ করি। অনেকদিন পর একটি ব্যতিক্রমধর্মী নাটকে অভিনয় করেছি। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।

সজল বলেন, আমি সব সময় গল্পকে গুরুত্ব দিয়ে নাটকে অভিনয় করি। এ নাটকটিও ব্যতিক্রমী একটি গল্প নিয়েই তৈরি হয়েছে। আশা করছি এটি উপভোগ্য হবে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, এসএম মহসিন, মীর শহীদ, জিনাত রেহানা লুনা, মীর আলী, আরিয়ান ইভা, ফকির মাহমুদ জাকির, জলি আক্তার, সরকার আরিফুল ইসলাম, পপি আক্তার, শিশির আহমেদ, পিপুলী ইসলাম, আনিকা আফরিন প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

গজারিয়ায় ফিলিং স্টেশন, খাদ্যগুদাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন

সজল-নাদিয়ার ‘ইচ্ছে দহন’

প্রকাশিত : ০৯:০১:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০