ম্যারাডোনার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডের রঙিন দুনিয়াতেও। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন বলিউড তারকারা।
শাহরুখ খান টুইটারে লিখেছেন, ‘দিয়েগো ম্যারাডোনা… আপনি ফুটবলকে আরো সুন্দর করে তুলেছেন। আপনাকে মনে পড়বে। পৃথিবীতে যেভাবে আনন্দ দিয়েছেন, ওপারেও সেভাবেই আনন্দ ছড়াবেন।’
টুইটারে ম্যারাডোনাকে সর্বকালের সেরা বলেছেন অভিষেক বচ্চন। রণবীর সিংও এই কিংবদন্তির আত্মার শান্তি কামনা করেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে ম্যারাডোনাকে শ্রদ্ধা জানিয়ে কারিনা কাপুর লিখেছেন, ‘রেস্ট ইন পাওয়ার’।
ম্যারাডোনার বিশ্বকাপ জয়ের মুহূর্তের সাদাকালো ছবি পোস্ট করে অর্জুন কাপুর লিখেছেন, ‘শান্তিতে ঘুমান লিজেন্ড।’
সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামের স্টোরিতে ম্যারাডোনার ছবি শেয়ার করে শ্রদ্ধা জানিয়েছেন কুনাল খেমু এবং ভূমি পেদনেকরও।
বিজনেস বাংলাদেশ/ এ আর
















