১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

কৃষক বিক্ষোভ নিয়ে কঙ্গনার টুইট

কেন্দ্রের আনা নতুন কৃষি আইন নিয়ে ক্ষোভ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পুরো ভারতে। উত্তাল দিল্লি, পাঞ্জাব ও হরিয়ানা। এ পরিস্থিতিতে এ বিষয়ে মন্তব্য করে বিতর্ক আরও উসকে দিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।

পুরো ভারতের মুখে যারা অন্ন তুলে দেন, সেই কৃষকদের নিজেদের স্বার্থে ব্যবহার করছেন কয়েকজন। সরকার যেন সেই সমস্ত দেশদ্রোহীদের আরও একটি শাহিনবাগ তৈরিতে বাধা দেয়। টুইট করে এমনই বার্তা দিলেন কঙ্গনা।

তিনি লেখেন, ‘‌লজ্জা.‌.‌.,‌ কৃষকদের নামে অনেকেই নিজের আখেড় গুছিয়ে নিচ্ছে। কেন্দ্রের উচিত সেই সমস্ত দেশবিরোধী, রক্তপিপাসু শকুনি এবং টুকরে গ্যাংকে আরও একটি শাহিনবাগ তৈরিতে বাধা দেওয়া।‌’‌

যদিও তার এই বক্তব্যের পরেই পালটা সরব হয়েছেন নেটিজেনরাও। কেউ কেউ আবার তাকে সমর্থনও জানান।

এর আগে অবশ্য অপর দুই অভিনেত্রী তাপসী পান্নু এবং স্বরা ভাস্কর এ প্রসঙ্গে কেন্দ্রের সমালোচনাই করেন। কড়া পুলিশি নিরাপত্তায় বিক্ষোভরত কৃষকদের রাজধানী দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়ার পরেই, সেই খবর শেয়ার করে টুইটারে তাপসী পান্নু লেখেন, ‘একদম সময় নষ্ট করা যাবে না, টুইটারবাসী চলুন এবার খাবার বয়কট করা যাক। আপনারাই পারবেন।’

রোহিনী সিংয়ের টুইট শেয়ার করে সরব হন অভিনেত্রী স্বরা ভাস্করও।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কৃষক বিক্ষোভ নিয়ে কঙ্গনার টুইট

প্রকাশিত : ১০:২১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০