০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

প্রথমবারের মতো একসাথে তারা

প্রথমবারের মতো একসাথে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন এবং অভিনেত্রী সামিনা বাশার কে। ‘আফটার ব্রেক-আপ’ শিরোনামে নতুন একটি বিশেষ নাটকে অভিনয় করেছেন তারা। গেলো শুক্রবার ঢাকার অদূরে ৩০০ ফিটে নতুন এই নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

নাটকটিতে অভিনেতা আনিসুর রহমান মিলন ও সামিনা বাশার ছাড়াও আরও অভিনয় করেছেন চিত্রনায়ক আশিক চৌধুরী, সানজিদা ইসলাম ও মাসুম বাশার। আজম খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন এমদাদুল হক খান।
নাটকের গল্পে দেখা যাবে, মিলন বড় লোকের ছেলে ভালোবেসে রিনি নামের একটি মেয়েকে।

পারিবারিক কারণে মিলনের সাথে তার ব্রেক-আপ হয়। রিনিকে মিলন এতোটাই ভালোবাসতো যে বিচ্ছেদ মেনে নিতে পারে না। যার জন্য উন্মাদের মতো আচরণ করে। পাগল হয়ে যায় স। একটা পর্যায়ে মিলনের সুস্থতার জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসা পরিবর্তন করে তার বাবা গ্রামের বাড়ি চলে যান। সঙ্গে ডাক্তার ও তার স্ত্রী যান। মিলন গ্রামে যাবার পর চিকিৎসায় সুস্থ হয়। হঠাৎ একদিন মিলনের বাবার কাছে রিনির ফোন আসে। মিলনের জীবনে কি রিনি ফিরবে নাকি আবারও হারিয়ে যাবে? এভাবেই গল্পটি সামনের দিকে এগিয়ে যাবে।
এ প্রসঙ্গে অভিনেতা আনিসুর রহমান মিলন বললেন, ‘ব্রেক-আপ হলে মানুষ যে শুধু শারীরিকভাবেই আঘাত প্রাপ্ত হয় তা কিন্তু নয়, মানসিক ভাবেও আঘাত পায়। সেই আঘাত কিছু কিছু সময় বড় আকার ধারন করে। কেউ যখন কাউকে ভালোবাসে সে তখন মনের মানুষটাকে মনের ভিতর লালন করে। সেই মানুষটা দূরে চলে গেলে প্রচন্ড রকমের আঘাত পায়। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে অনেক সময় লাগে। কেউ কখনো কখনো উন্মাদ হয়ে যায়। এ রকম সমস্যা নিয়েই ‘আফটার ব্রেক-আপ’ নাটকের গল্প। খুব ভালো লেগেছে কাজটি করে। এই গল্পের উপস্থাপন একটু ভিন্ন। আশা করছি দর্শকের পছন্দ হবে।’
সামিনা বাশার বলেন, ‘প্রথমবার মিলন ভাইয়ের বিপরীতে কাজ করলাম। সহশিল্পী হিসেবে সে অনেক হেল্প করেছে। প্রতিটি দৃশ্যে সংলাপ বলতে সহযোগিতা করেছেন। নাটকের গল্পটিও ভালো। সব মিলিয়ে ভালো একটি কাজ হয়েছে। এমন ভালো একটি গল্পে কাজের সুযোগ দেওয়ার জন্য পরিচালক এমদাদুল হক খান ভাইক ধন্যবাদ। আমার বিশ্বাস দর্শকের নাটকটি ভালো লাগবে।’
নির্মাতা জানান, মিরাকী প্রযোজিত বিশেষ এই নাটকটি খুব শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

বাসের ভেতরেই হেলপারের মৃত্যু, ময়নাতদন্তে কারণ জানার অপেক্ষা

প্রথমবারের মতো একসাথে তারা

প্রকাশিত : ০৮:৪৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০