০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

নতুন দল নিয়ে রাজনীতিতে আসবেন রজনীকান্ত!

দল ঘোষণা করতে পারেন ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্ত! এই জল্পনায় এখন মগ্ন তার ভক্ত ও অনুগামীরা। সোমবার ‘রজনী মক্কল মন্দ্রম’ সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে প্রায় চার ঘণ্টা বৈঠক করলেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

তারপর বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের জানালেন, ‘আমার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের বিষয়ে খুব তাড়াতাড়িই আপনাদের জানাব। সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য, জেলা সম্পাদকেরা জানিয়েছেন, আমি যা-ই সিদ্ধান্ত নিই না কেন, তাদের কোনও আপত্তি নেই।’

গত মাসে রজনীকান্তের নাম দেওয়া একটি চিঠি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে উল্লেখ করা হয়েছিল, তার শরীর খারাপ। তাই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তিনি রাজনৈতিক জগতে পা রাখতে পারবেন না। চিঠিটা ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়ার পর রজনীকান্ত নিজে টুইটারে পোস্ট করে চিঠির মালিকানা অস্বীকার করেন।

তিনি লিখেছেন, ‘যে চিঠি আমার নামে নেটে ঘুরে বেড়াচ্ছে, সেটা আদৌ আমার নয়। কিন্তু হ্যাঁ, চিঠির একটি বক্তব্য সত্যি। আমার শরীর খারাপ বলে চিকিৎসকেরা আমাকে রাজনৈতিক জগতে প্রবেশ না করার পরামর্শ দিয়েছেন। কিন্তু আমি আমার রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে কেবলমাত্র আমার সংগঠনের সঙ্গে কথা বলব। সময়মতো সে বিষয়ে ঘোষণা করব।’

দেশের সুপারস্টার রজনীকান্ত যে রাজনৈতিক জগতে প্রবেশ করতে ইচ্ছুক, ২০১৭-র ডিসেম্বরে প্রথম বার সে কথা তিনি দেশবাসীকে জানিয়েছিলেন। সঙ্গে আঁচও দিয়েছিলেন যে নিজের নতুন রাজনৈতিক দল করতে পারেন তিনি।

এমনকি একটি ওয়েবসাইট তৈরি করেছিলেন তিনি, যাতে তার ফ্যানক্লাবের সদস্যরা সেখানে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। অনেকেরই ধারণা, তার সংগঠন ‘রজনী মক্কল মন্দ্রম’-এর নামেই তার রাজনৈতিক দলটি তৈরি হবে। যদিও সেই তথ্যের কোনও ভিত্তি আপাতত নেই।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

ইতালিকে হারিয়ে বিশ্বকাপে বসনিয়া, টানা তৃতীয়বার বাদ চারবারের চ্যাম্পিয়ন

নতুন দল নিয়ে রাজনীতিতে আসবেন রজনীকান্ত!

প্রকাশিত : ১০:২৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০