১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

শোকে প্রিয়াংকা

বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। সম্প্রতি তিনি ‘টেক্সট ফর ইউ’ শিরোনামে একটি হলিউড সিনেমার শুটিং শুরু করেছেন। সিনেমাটি জিম স্ট্রোজের রচনা ও পরিচালনায় সোফি ক্রেমারের উপন্যাস অবলম্বনে জার্মান ভাষার ‘এসএমএস ফুর ডিচ’ সিনেমার রিমেক।

ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের খবর, সিনেমাটিতে সদ্য বাগদত্তা হারানো এক হৃদয়ভাঙা নারীর চরিত্রে অভিনয় করছেন প্রিয়াংকা চোপড়া। গল্পে দেখা যাবে, প্রিয়াংকা তার প্রয়াত বাগদত্তার পুরোনো নাম্বারে ম্যাসেজ পাঠাতে থাকেন। একপর্যায়ে তার একজনের সঙ্গে পরিচয় হয়, তিনিও সদ্য বাগদত্তাকে হারিয়েছেন।

প্রতিবেদনে আরো জানানো হয়েছে, সম্প্রতি এই শুটিং সেটের একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন এই বলিউড অভিনেত্রী। এর আগেও এই সিনেমার প্রস্তুতির কয়েকটি ছবি শেয়ার করতে দেখা গেছে প্রিয়াংকা চোপড়াকে।

সিনেমাটিতে প্রিয়াংকার বিপরীতে অভিনয় করছেন স্যাম হিউগান, যিনি সম্প্রতি হিট সিরিজ ‘আউটল্যান্ডার’-এ অভিনয় করেছেন। এ ছাড়া প্রযোজক হিসেবে বেশ সুনাম রয়েছে তার।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

আমার ভাইকে বাঁচান’ সেলিম প্রধানের মুক্তির দাবিতে বোনের কান্না

শোকে প্রিয়াংকা

প্রকাশিত : ০৮:০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০