০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

এবার অভিনয়ে তৌহিদ আফ্রিদি

তৌহিদ আফ্রিদির সঙ্গে জুটি বেঁধেছেন অনিন্দিতা মিমি

জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। ইউটিউব ছাড়াও মাই টিভিতে একটি সেলিব্রিটি শো উপস্থাপনা করেও প্রশংসা পাচ্ছেন। মাঝেমধ্যে অভিনয়েও দেখা যায় তাঁকে। এবার তিনি অভিনয় করলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। নাম ‘আবারো’। চলতি সপ্তাহেই রাজধানীর বিভিন্ন লোকেশনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং শেষ হয়েছে বলে নিশ্চিত করলেন নির্মাতা হায়াৎ মাহমুদ।

তৌহিদ আফ্রিদির সঙ্গে জুটি বেঁধেছেন অনিন্দিতা মিমি। বেশ কিছু বিজ্ঞাপন-মিউজিক ভিডিও দিয়ে আলোচনায় এসেছেন তিনি। প্রথমবার কাজ করলেন শর্টফিল্মে।

‘আবারো’-এর নির্মাতা হায়াৎ মাহমুদ জানান, ব্যতিক্রমী ভাবনার একটি গল্প এখানে তুলে ধরা হয়েছে। দর্শকের জন্য রয়েছে বার্তাও।

তৌহিদ আফ্রিদি জানান, অনেক রকম অভিনয়েরই প্রস্তাব আসে। তার মধ্যে যে কাজটিতে আমি নিজেকে খুঁজে পাই, বিশেষ কিছু মনে হয়, সেটিই করার চেষ্টা করি। ‘আবারো’ তেমনই একটি কাজ হয়েছে। আশা করছি, ভালো লাগবে সবার।

এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে অনিন্দিতা মিমি বলেন, ‘প্রথমবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলাম। কারণ চলচ্চিত্রটির গল্পটা দারুণ। আর আফ্রিদির সঙ্গেও কাজের বেশ চমৎকার অভিজ্ঞতা হলো। মজা করে কাজটি শেষ করলাম। দর্শকের সাড়া পেলে তৃপ্তি পাব।’

নির্মাতা জানান, আগামী ৪ ডিসেম্বর রাত ১০টায় তৌহিদ আফ্রিদির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘আবারো’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি অবমুক্ত হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ধনি গরীব সকলের জন্য একই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে-স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এবার অভিনয়ে তৌহিদ আফ্রিদি

প্রকাশিত : ০৫:৩৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০