০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

‘ছায়াবাজি’ নিয়ে ফিরলেন শশী

‘হাজার বছর ধরে’ সিনেমায় অভিনয় করে খ্যাতি পেয়েছেন অভিনেত্রী শারমিন জোহা শশী। এবার নতুন চমক নিয়ে সিনেমায় ফিরেছেন নন্দিত এই অভিনেত্রী। সিনেমার নাম ‘ছায়াবাজি’।

শশী বলেন, ভালো চরিত্র না পাওয়ায় ‘হাজার বছর ধরে’র পর আর চলচ্চিত্রে অভিনয় করা হয়নি। ‘ছায়াবাজি’র গল্পটি পড়ে মনে হয়েছে গল্পটি মানসম্পন্ন। অভিনয়েরও সুযোগ আছে, সবমিলিয়ে ব্যতিক্রমী চরিত্র নিয়ে আবারো সিনেমায় কাজ শুরু করলাম।

শশীর সঙ্গে এই সিনেমায় আরও দেখা যাবে মডেল-চিত্রনায়ক সাঞ্জু জন ও লাক্স তারকা মৌসুমি হামিদকে।

‘ছায়াবাজি’ সিনেমাটি পরিচালনা করেছেন সোলায়মান জুয়েল। এটি তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র। ইতিমধ্যে রাজধানীর উত্তরায় একটি শুটিং বাড়িতে প্রথম লটের শুটিং শুরু হয়েছে।

সিনেমাটি নিয়ে পরিচালক বলেন, ‘ছায়াবাজি’ সাইকোলজিক্যাল থ্রিলার। ‘বাংলাদেশে সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা খুব একটা দেখা যায় না। ‘ছায়াবাজি’ গল্পটি দর্শককে বিনোদিত করবে। চেষ্টা করছি নির্মাণের মুন্সিয়ানা বজায় রাখতে।’

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হচ্ছে ‘ছায়াবাজি’ ছবিটি। এটি প্রযোজনা করেছেন রাজু আলিম।

‘ছায়াবাজি’ সিনেমাতে পোশাক পরিকল্পনা করেছেন আলোচিত ফ্যাশন ডিজাইনার সোনিয়া সনি। জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী বছর এই সিনেমাটি মুক্তি পাবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

আমার ভাইকে বাঁচান’ সেলিম প্রধানের মুক্তির দাবিতে বোনের কান্না

‘ছায়াবাজি’ নিয়ে ফিরলেন শশী

প্রকাশিত : ০৪:২২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০