জমজমাট অনুষ্ঠানের মধ্যেদিয়ে মহরত অনুষ্ঠিত হল আলোচিত পরিচালক ইফতেখার চৌধুরীর নতুন সিনেমা ‘মুক্তি’। জনপ্রিয় এই চলচ্চিত্র নির্মাতার প্রথম সিনেমা ছিল ‘খোঁজ দ্য সার্চ’। সিনেমাটির ব্যপক সফলতার পর ‘দেহরক্ষী’, রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘ওয়ান ওয়ে’, ‘বিজলী’ সিনেমা নির্মাণ করেন। এরই ধারাবাহিকতায় তিনি এবার সাতজন নায়ক নিয়ে নির্মাণ করছেন ‘মুক্তি’ নামে সিনেমা। এতে সাত নায়কের বিপরীতে অভিনয় করবেন নবাগত রাজ রিপা।
সোমবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা সাত মিনিটে রাজধানীর একটি রেস্তোরাঁয় সাত নায়ককে নিয়ে এ সিনেমার জমজমাট মহরত অনুষ্ঠিত হয়। এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়ক অনন্ত জলিল ও বর্ষা । কেক কেটে মহরত উদযাপন করা হয়। একই দিনে সিনেমাটির নায়িকা রাজ রিপার জন্মদিন উদযাপন করা হয়।
সিনেমা নিয়ে রাজ রিপা বলেন, আমি অভিভুত করোনার মাঝে মুক্তি নিয়ে এতো বিশাল মহরতের আয়োজন। আমি এই সিনেমার জন্য অনেক পরিশ্রম করেছি, গত কয়েক মাস ধরে ‘মুক্তি’ সিনেমার জন্য ফাইট, তীর চালানো ও সাইকেল-বাইক চালানোও শিখেছি। বাইক চালানো শিখতে গিয়ে আমার আমার শরীরে ক্ষতও হয়েছে। আমাদের দেশ পরিচালনায় প্রধান দায়ীত্বে নারী রয়েছেন এরপরও আমরা নারীরা অনেক জায়গায় অবহেলিত। সাহস আর মেধা থাকলে নারীরাও যে এগিয়ে যেতে পারে তারই গল্প ‘মুক্তি’ । রিপা এছাড়াও এতে আরো অভিনয় করবেন সাতজন অভিনেতা।

পরিচালনার পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করছেন ইফতেখার চৌধুরী। এতে রাজ রিপার বিপরীতে অভিনয় করেন কায়েস আরজু, রাশেদ মামুন অপু, আমান রেজা, আদর আজাদ, সাইফ খান, ক্রিস্টিয়ানো তন্ময় ও আরেফিন জিলানি। এছাড়া অতিথি চরিত্রে থাকবেন আনিসুর রহমান মিলন ও খিজির হায়াত খান। আগামী ২০ ডিসেম্বরে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে বলে মহরত অনুষ্ঠানে জানান পরিচালক।
পরিচালক ইফতেখার চৌধুরী সিনেমার গল্প প্রসঙ্গে বলেন, নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য সাধারণ হয়ে ওঠেন, তারই এক লোমহর্ষক চিত্রায়ণ থাকবে ‘মুক্তি’ সিনেমায়। এটি মূলত অ্যাকশন-থ্রিলার ধাঁচের চলচ্চিত্র। যেখানে খুব চমৎকার একটি গল্প দর্শকরা খুঁজে পাবেন।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ


























