পাঁচ বছর পর আবারও উপস্থানায় ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি। ‘বউ-শাশুড়ি’ শিরোনামের একটি টক শো’র উপস্থাপনায় দেখা যাবে তাকে। গত শুক্রবার থেকে এর শুটিং শুরু করেছেন সুইটি।
তিনি বলেন, ‘দীর্ঘদিন পর আবারও উপস্থাপনা করছি। নতুন এই কাজের কনসেপ্টটা অনেক সুন্দর। তাই এর উপস্থাপনার দায়িত্ব নিয়েছি। এতে সেলিব্রেটিদের পাশাপাশি সাধারাণ মানুষও অংশগ্রহণ করার সুযোগ পাবে।’
সুইটি বলেন, ‘একজন বউ যখন শাশুড়ি হয়, কী অনুভূতি থাকে তার। এমন নানা বিষয় টকশোতে তুলে ধরা হবে।’
এদিকে, বর্তমানে এই অভিনেত্রী ব্যস্ত আছেন বাংলাদেশ টেলিভিশনের ‘পিছুটান’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে। এটি নির্মাণ করছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জাহিদ হাসান। পাশাপাশি এবারই প্রথম ওয়েব সিরিজে অভিনয় করছেন তানভিন সুইটি। নাম ‘ওভার টাইম’। এটি নির্মাণ করছেন সামির আহমেদ।
সুইটি বলেন, ‘প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ শুরু করেছি। এটি নির্মিত হচ্ছে হরর গল্পে। আশা করছি, ভালো কিছু হবে।’
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























