০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বিয়ে বাতিল করলেন অভিনেত্রী তামান্না

নারী অভিনেতা সংকটে আছে টালিউড। এই কারণে এখনো নির্মাতারা অনেক চলচ্চিত্রের জন্য কাজল আগারওয়াল এবং তামান্নার শরণাপন্ন হচ্ছেন। 

এদিকে তেলেগু ইন্ডাস্ট্রিতে বড় ক্যারিয়ারের জন্য নিজের বিয়ের পরিকল্পনাই বাদ দিয়েছেন নায়িকা তামান্না। ৩০ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে গোপীচন্দের ‘সতিমারর’ এবং সত্যদেবের ‘গুরুথুণ্ড সীঠাকালাম’ ছবিতে অভিনয় করছেন।

এই দুটি সিনেমা ছাড়াও, তিনি ‘অন্ধধুন’ এর তেলেগু রিমেকের শুটিং শুরু করবেন, যেখানে নিতিন পুরুষ মুখ্য চরিত্রে অভিনয় করছেন। এছাড়া ব্লকবাস্টার ‘এফ টু’ এর সিক্যুয়েল ‘এফ থ্রি’ তে ভেঙ্কটেশের সাথে জুটি বাঁধবেন তামান্না। ছবিটি সামনের মাসে শুরু হবে।

এছাড়াও পরিচালক তানিকেল্লা ভরণীর নতুন সিনেমায় অন্যতম নারী চরিত্রে অভিনয় করবেন, যেখানে নায়ক চরিত্রে আছেন কে রাঘবেন্দ্র রাও।

এত কাজে ব্যস্ত হওয়ায় এবার ক্যারিয়ারকে এগিয়ে যাওয়ার জন্য তামান্না তার বিয়ের পরিকল্পনা স্থগিত করেছিলেন বলে জানা গেছে। তিনি জীবনে ‘থিতু’ হতে চেয়েছিলেন। তিনি সম্প্রতি মুম্বাইয়ের একটি বিলাসবহুল ফ্ল্যাটও কিনেছিলেন।  তবে তিনি এখন এই ধরনের পরিকল্পনা বাদ দিয়েছেন বলে জানিয়েছেন।

সূত্র- তেলেগুসিনেমাডটকম

ট্যাগ :
জনপ্রিয়

এসএসসি পরীক্ষা শুরু আগামীকাল,পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

বিয়ে বাতিল করলেন অভিনেত্রী তামান্না

প্রকাশিত : ০৯:৩৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০