১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

ক্যামেরা দেখে ‘নো নো’ চিৎকার তৈমুরের!

স্টার কিড তৈমুর আলি খান। কারিনা কাপুর ও সাইফ আলি খান দম্পতির প্রথম সন্তান। বিভিন্ন সময় গণমাধ্যমে শিরোনাম হয়েছে এ ছোট্ট তৈমুর। বলিউডের ভবিষ্যৎ নায়ক হিসেবেও তার নাম উঠেছে বিভিন্ন আলোচনায়।

এবার ক্যামেরা দেখেই রেগে গেল তৈমুর। মা কারিনার সামনে ক্যামেরাকে উদ্দেশ করে বলছে, ‘নো নো’। এমনটাই দেখা গেছে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে।

পাপারাতজির ক্যামেরায় ধরা পড়েছে তৈমুর ও তার মা কারিনা কাপুর। গাড়ি থেকে নামতেই ফ্ল্যাশ লাইটের আলো আর ক্লিক ক্লিক শব্দ। তাতে বেশ বিরক্ত প্রকাশ করেছে তৈমুর। শেষমেশ- লাথি দেখিয়ে মায়ের সঙ্গে চলে গেলেন রুমের ভেতরে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায়।

এবারই প্রথম নয়, মাস কয়েক আগে বাবার সঙ্গে পাঞ্জাবের ধর্মশালায় ঘুরতে গিয়েছিল বলিউডের ছোট নবাব। সেখানে তাকে ঘিরে ধরেছিল একঝাঁক ক্যামেরা। তখনও  ‘নো নো’ বলে চিৎকার করে উঠে তৈুমর।

এদিকে ছেলেকে নিয়ে সোশ্যাল দুনিয়ার বাড়াবাড়িতে বেশ বিরক্ত সাইফ-কারিনা। ছেলে পাত্তা না পাক এমনটাই চান এ দম্পতি। এক সাক্ষাৎকারে সাইফ বলেছিলেন, ‘তৈমুর ছবি তুলতে পছন্দ করে না। এত ভিড় একদমই সহ্য হয় না তার।’ তবে মানুষের ভালোবাসার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাইফ আলি খান।

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলের  ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, নিহত ২ 

ক্যামেরা দেখে ‘নো নো’ চিৎকার তৈমুরের!

প্রকাশিত : ০৯:০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০