১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

ক্যান্সারের পর এবার করোনায় আক্রান্ত আব্দুল কাদের

ক্যান্সারে আক্রান্ত দাপুটে অভিনেতা আব্দুল কাদের এবার করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সোমবার সকালে তার কোভিড-১৯-এর নমুনা পরীক্ষা করা হয়। সন্ধ্যায় সেই পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এই তথ্য নিশ্চিত করেছেন আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি। তিনি বলেন, সকালে বাবার নমুনা নিয়েছিল, একটু আগে রেজাল্ট পজিটিভ এসেছে। সবাই দোয়া করবেন।

ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের সিএমসি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর ২০ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে।

কাদেরের প্যানক্রিসের (অগ্ন্যাশয়) ক্যানসার জটিল আকার ধারণ করলে গত ৮ ডিসেম্বর চেন্নাইয়ে নেওয়া হয়। বেশ কিছু পরীক্ষার পর ১৫ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

ক্যান্সারের পর এবার করোনায় আক্রান্ত আব্দুল কাদের

প্রকাশিত : ০৮:৪৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০